ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
ইতালির ভেনিসে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই অ্যাপার্টমেন্টে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ১৭ বছর বয়সী ওই নারী স্বামীর অনুপস্থিতির সময় নির্যাতনের শিকার হন। তিনি একটি নবজাতক শিশুর মা বলেও জানা গেছে। ঘটনার সময় শিশুটিও বাসায় উপস্থিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হলে তার চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়। তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।
ইতালির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ