ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
দীর্ঘ প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থাকা খামেনির জন্মস্থানও মাশহাদ শহর। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি ধর্মীয় গুরুত্বের জন্যও পরিচিত। এখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার কমপ্লেক্স, যেখানে খামেনির বাবার সমাধিও রয়েছে।
তবে এখন পর্যন্ত তাঁর দাফনের নির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম