রাজশাহীর মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

admin

March 7, 2026

রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদগাহ মাঠে আসন্ন ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই রাজনৈতিক পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (রাত প্রায় ৮টার দিকে) সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদের নামাজে কে ইমামতি করবেন—এ বিষয়ে আলোচনা করার জন্য মসজিদে একটি সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয়ভাবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম করার বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।

এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কয়েকজন আহত হন।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আলাউদ্দিন নামে একজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, ঘটনার পর উত্তেজিত লোকজন রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ